একুশে পদকপ্রাপ্ত ব্যক্তিত্ব আহমেদ ইকবাল হায়দারকে চেয়ারপারসন করে গঠিত এই দলে হিন্দু, মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধ, উপজাতিসহ বিভিন্ন সম্প্রদায়ের প্রতিনিধিত্ব রয়েছে।
১৯৭১ সালের মুক্তিযুদ্ধের চেতনা ও ২০২৪ সালের গণ-অভ্যুত্থানের আকাঙ্ক্ষাকে ধারণ করে পেশাদার ও অভিজ্ঞ ব্যক্তিদের সমন্বয়ে দলটি গঠিত হয়েছে বলে জানানো হয়।
আত্মপ্রকাশ অনুষ্ঠানে বক্তব্য দেন দলের ভাইস চেয়ারম্যান বাংলাদেশ বিমানবাহিনীর অবসরপ্রাপ্ত গ্রুপ ক্যাপ্টেন ফরিদ উদ্দিন, জনেন্দ্র নাথ সরকার, মো. মোসাদ্দেকসহ স্ট্যান্ডিং কমিটির একাধিক সদস্য।
বক্তারা বলেন, স্বাধীনতা আন্দোলন থেকে শুরু করে সাম্প্রতিক গণ-অভ্যুত্থানের ধারাবাহিকতায় বাংলাদেশ আজ এক গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে দাঁড়িয়ে রয়েছে। সঠিক বিদেশি বিনিয়োগ পরিকল্পনার মাধ্যমে বাংলাদেশকে ‘নেক্সট-১১’ অর্থনীতিতে পরিণত করার বাস্তব সুযোগ রয়েছে। সে লক্ষ্যেই ২০৩০-৩১ অর্থবছরের মধ্যে যোগাযোগ, শিক্ষা, স্বাস্থ্য, পরিবেশ ও প্রতিরক্ষা খাতে প্রায় ৩১ বিলিয়ন ডলারের বিনিয়োগ পরিকল্পনার কথা তুলে ধরা হয়।
পাশাপাশি গ্রামীণ উন্নয়ন, শিল্পায়ন, বিজ্ঞানভিত্তিক শিক্ষা, ব্লু ইকোনমি, পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণ এবং ভারসাম্যপূর্ণ পররাষ্ট্র ও প্রতিরক্ষা নীতির ওপর গুরুত্ব দেওয়া।
